শিশু একাডেমীর বই মেলায় লেখক মুহাম্মদ জাফর ইকবাল শিশুদের বেশি বেশি বই পড়তে বলেছেন। তিনি বলেন, পৃথিবীর বিখ্যাত মানুষদের জানতে হলে বইয়ের কোন বিকল্প নেই। কল্পনাশক্তি বাড়াতে তিনি শিশুদের বিভিন্ন বিষয় নিয়ে কল্পনা করতে বলেন এবং কল্পনাশক্তি বাড়াতে বই পড়াতে উত্সাহিত করেন। তিনি বলেন, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এসব মহামানবকে আমরা কখনো দেখিনি। কিন্তু তাঁদের বইয়ের মাধ্যমে আমরা সহজেই তাঁদের জানতে পারি।
বৃহস্পতিবার শিশু একাডেমী প্রাঙ্গণে ১০দিনব্যাপী বই মেলার পঞ্চম দিনে মেলায় তিনি শিশুদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এছাড়া বাংলা ভাষা ও বাংলাদেশকে কেন আমরা ভালোবাসবো এ বিষয়ের ওপর আলোকপাত করেন ড. বিশ্বজিত্ ঘোষ এবং বই পড়ার বাল্যস্মৃতি নিয়ে কথা বলেন শিশু সাহিত্যিক শাহজাহান কিবরিয়া।
