শোকের দিনেও বনভোজন!

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২২:০০
রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে জাতি যখন শোকে মুহ্যমান ঠিক তখনই পাইকগাছা উপজেলার হরিদাশকাটি বি জে মাধ্যমিক স্কুলে বনভোজন আয়োজনের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষ এই বনভোজনের আয়োজন করে। কর্তৃপক্ষ দাবি করেছেন, এটা ছিল স্কুলের ছাত্রীদের বাত্সরিক বনভোজন উত্সব। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শোকের দিনে স্কুল কর্তৃপক্ষ কেবল আনন্দই করেনি, মহা ধুম-ধামে মাইকে গানও বাজিয়েছেন। এ বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ওলিউল ইসলাম জানান, আমি তাত্ক্ষণিকভাবে পিকনিকের আয়োজন বন্ধ রাখতে বলেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। তাতে লাভ হয়নি। স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, বিষয়টি পূর্বনির্ধারিত থাকায় তাত্ক্ষণিকভাবে তা বন্ধ করা সম্ভব হয়নি।