রাষ্ট্রপতির কুলখানি আজ বায়তুল মোকাররমে

আপডেট : ২২ মার্চ ২০১৩, ২২:২৫
প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কুলখানি আজ শনিবার বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাষ্ট্রপতির প্রেস সচিব একেএম নেছারউদ্দিন ভুঁইয়া এ তথ্য জানান। উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গত বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল শুক্রবার বিকাল ৩টা ৫৬ মিনিটে বনানী কবরস্থানে তার স্ত্রীর কবরেই তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।