২৪ মার্চ, ২০১৩ খ্রিস্টাব্দ, রবিবার
আজ ১০ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১১ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.১১ মিনিটে এবং সূর্যাস্ত ৬.১৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৬। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও বুধ। আপনার শুভসংখ্যা ৫ ও ৯। শুভবার: মঙ্গল ও বুধবার। শুভরত্ন: প্রবাল ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি: সৃজনশীল, সাহসী ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। আপনি উদার, মিশুক, সামাজিক, অতিথিপরায়ণ ও সহানুভূতিশীল। আরাম-আয়েশ ও বিলাস আপনার পছন্দ। অন্যকে সাহায্য করার আবেদনেও আপনি সহজে সাড়া দেন। সহজে বন্ধুত্ব করতে পারেন। জুয়ার প্রতি আপনি আকৃষ্ট হয়ে পড়তে পারেন। ভ্রমণ ও অভিযাত্রার প্রতি রয়েছে আপনার সহজাত আকর্ষণ।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: অভিনেতা স্টিভ ম্যাককুইন, বিজ্ঞানী পিটার দিবে, মার্কিন ফটোগ্রাফার এডওয়ার্ড ওয়াশটন, গণিতজ্ঞ জোসেফ লিওভিলি।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ মন ভালো থাকবে না। কাজকর্মে মন বসানো কঠিন হবে। কোন করণে হতাশাগ্রস্ত হতে পারেন। দেহে-মনে ক্লান্তিবোধ করবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। দূরের যাত্রা শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ শরীর ভালো যাবে না। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। বাহুল্য ব্যয় এড়িয়ে চলুন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। রোমাটিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় মনোযোগ দেয়ার চেষ্টা করুন। সন্তানের স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। ব্যবসা ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। যোগাযোগ শুভ ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ কাজের চাপ বৃদ্ধি পাবে। ঠিকাদারদের জন্য দিনটি শুভ নয়। কাজকর্ম বাধাগ্রস্ত হতে পারে। অতিরিক্ত ব্যস্ততার জন্য পরিবার-পরিজনকে সময় দিতে পারবেন না। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। অন্যমনস্কতার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ শরীর খুব একটা ভালো যাবে না। শরীর সম্পর্কে সতর্কতা অবলম্বন করুন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কোনো কাগজপত্র ভালোভাবে না দেখে স্বাক্ষর করবেন না। চাকরিতে বদলির সম্ভাবনা আছে। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দেয়া ঠিক হবে না।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ কর্মক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ভবিষ্যত্ সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আজ না নিলেই ভালো করবেন। অভিভাবকদের সাথে বিরোধ সৃষ্টি না করলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কাজকর্মে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পদস্থ ও প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। বিয়েশাদির ব্যাপারে অভিভাবকদের সিদ্ধান্তকে গুরুত্ব দেয়ার চেষ্টা করুন। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে পারলে ভালো করবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পরিবারিক পরিবেশ ভালো নাও থাকতে পারে। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। ভুল বুঝাবুঝি পরিহার করার চেষ্টা করুন। স্থাবর সম্পত্তি লাভের যোগ আছে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ সরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে। পদস্থ ও প্রভাবশালীদের আনুকূল্য পাবেন। সাংবাদিক-সাহিত্যিকদের কর্মপরিবেশ অনুকূল থাকবে। কোনো ধরনের সাফল্য আনন্দদায়ক হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ কারো পরামর্শে বিভ্রান্ত হওয়া ঠিক হবে না। স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আপনজনদের সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। আত্মবিশ্বাস বজায় রাখুন। চিন্তা-ভাবনা করে নিজেই সিদ্ধান্ত নিন। কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। দূরের যাত্রা শুভ ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ শরীর ভালো নাও যেতে পারে। চক্ষু সংক্রান্ত কোনো ঝামেলায় ভুগতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে। পারিবারিক কোনো সমস্যা দেখা দিতে পারে। কেউ আজ আপনাকে ভুল বুঝতে পারে ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। তবে তার জন্য তেমন কোনো অসুবিধাও হবে না। সমস্যা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন। আত্মবিশ্বাস বজায় রাখুন। কর্তব্য নির্ধারণ করতে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিতে পারে। রোমান্স ও বিনোদন শুভ ।
