দীর্ঘ প্রতীক্ষার পর ইন্দো-কানাডিয়ান পর্নস্টার সানি লিওনি শেষ করলেন তার প্রথম আইটেম গানের শুটিং। ‘শুটআউট অ্যাট ওয়াডলা’ ছবির জন্য এই আইটেম গানটি করা হয়। আইটেম গানটির পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষ, এবার গানটি মুক্তি পাওয়ার পালা। অন্যদিকে একই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়াও তার ক্যারিয়ারের প্রথম আইটেম গানের শুট করলেন। ‘বদমাশ বাবলি’ শিরোনামের এই গানটি এরইমধ্যে মুক্তি পায় এবং ইউটিউবে ২ লক্ষ দর্শক পায়। আর এই দুইটি গান নিয়ে নির্মাতা অনেক বেশি খুশি। শুধু নির্মাতাই নন, ছবিটির কেন্দ্রীয় অভিনেতা জন আব্রাহামও খুশি। কিন্তু অন্যদিকে এই দুই আইটেম গার্লের মধ্যে চলছে মনোমালিন্য। একই ছবিতে সানি লিওনির আইটেম করাটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না প্রিয়াঙ্কা চোপড়া। এবার দেখা যাক সানি লিওনি তার পারফর্মেন্স দিয়ে প্রিয়াঙ্কাকে কতদূর ছাড়িয়ে যেতে পারে, নাকি পিগি চপসের পিছেই পড়ে থাকতে হয় তাকে।
