প্রাপ্তবয়স্কদের জন্য কেট উইন্সলেট

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ১৯:৪০
‘টাইটানিক’খ্যাত অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট এর আগে একাধিক ছবিতে অন্তরঙ্গ ও খোলামেলাভাবে অভিনয় করেছেন। তবে এবার তিনি প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিতব্য একটি চলচ্চিত্রে। ছবিটির নাম ‘ডাইভারজেন্ট’। লেখক ভেরোনিকা রথের ৩টি উপন্যাসের উপর ভিত্তি করে এই চলচ্চিত্রটির চিত্রনাট্য সাজানো হয়েছে। এতে জিনাইন ম্যাথিউসের চরিত্রে অভিনয় করবেন কেট। ফিল্ম স্টুডিও সামিট এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ সম্প্রতি ‘ডাইভারজেন্ট’ ছবিটির বিস্তারিত ঘোষণা দেন।