আগামীকাল ২৫শে মার্চ, কালোরাত্রির দিন। এই কালোরাত্রি স্মরণে উত্তরায় প্রতিষ্ঠিত অভিনয় চর্চা প্রতিষ্ঠান থিয়েটার অঙ্গন এক আলোচনা অনুষ্ঠান ও নাটক মঞ্চায়নের আয়োজন করেছে। আগামীকাল সন্ধ্যা ৬টায় উত্তরাস্থ গীতাঞ্জলি ললিতকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান।