রায়পুরায় আলোচনা সভা

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২১:৪১
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন কৃষক নেতা প্রয়াত ফজলুল হক খোন্দকারের ১ম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার বিকালে উপজেলার রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাঈন উদ্দিন খন্দকার। আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষকলীগের সমবায় বিষয়ক সম্পাদক এড. সামছুল হক, কলেজের অধ্যক্ষ মো. শফিউল আজম কাঞ্চন প্রমুখ।