‘গণতন্ত্র হত্যাকারীদের হাতে দেশ নিরাপদ নয়’

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২১:৪২
কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, যারা গণতন্ত্রকে হত্যা করে তাদের হাতে দেশ নিরাপদ নয়। তিনি আরো বলেন, একদফা আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সরকারকে বাধ্য করা হবে। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কেএম ওবায়দুর রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দীন মণ্ডল এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা এ্যাড. জয়নাল আবেদিন, কেন্দ্রীয় বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নিতাই রায় চৌধুরী, জেলা বিএনপির সভাপতি জহুরুল হক শাহজাদা মিয়া, সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইসা, সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সম্পাদক এ্যাড. লিয়াকত আলী খান বুলু।