প্রয়াত রাষ্ট্রপতির জন্য খেলোয়াড় সমিতির দোয়া মাহফিল

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২১:৪৪
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। গতকাল জিল্লুর রহমানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তারা। আগামিকাল সোমবার বিকালে তিনটায় মওলানা ভাসানি হকি স্টেডিয়ামের দোতলায় খেলোয়াড় সমিতির কার্যালয়ে মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। বর্তমান ও সাবেক সকল ফুটবলারকে মিলাদ মাহফিলে যোগ দেয়ার জন্য আহবান জানিয়েছেন সমিতির সভাপতি আরিফ খান জয়।