টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পত্রিকার হকার ধেনুরাম মজুমদার (৫০) দুর্বৃত্তদের হাতে অপহূত হয়েছে। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ১৩ মার্চ মির্জাপুর থানায় জিডি করেছিলেন তিনি ।
অপহূত ধেনুরামের পিতার নাম সুকলাল মজুমদার। বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দোপাটিয়া গ্রামে। গতকাল শুক্র বিকেলে ধেনুরামের ছোট ছেলে ও করটিয়া সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স (ইতিহাস ) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ভবেশ মজুমদার, বড় ছেলে রবীন্দ্র মজুমদার ও তার ভাগিনা শ্যামল চন্দ্র অভিযোগ করেন, গত ২০ মার্চ বুধবার সকালে তিনি বাড়ি থেকে মির্জাপুর বাজারে চিত্রা পত্রিকা এজেন্সিতে পত্রিকা বিক্রির জন্য আসেন। এরপর আর বাড়ি ফিরেননি । তাদের ধারণা অপহরণকারীরা তাকে তুলে নিয়ে গুম করে ফেলেছে ।
