ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে আজকের (রবিবার) হরতালে সহিংসতা ঠেকাতে বিপুল পরিমাণ, র্যাব, পুলিশ ও বিজিবি মহেশপুরে মোতায়েন করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, যে কোন ধরণের নাকতা ঠেকাতে সকাল থেকেই র্যাব, পুলিশ ও বিজিবি’র মাঠে থাকবে। উল্লেখ্য গত বৃহষ্পতিবার ভোরে দাড়িয়াপুর গ্রামবাসিদের সাথে র্যাব, পুলিশ ও বিজিবি’র সংঘর্ষের সময় পুলিশের গুলিতে ইন্তাজুল ইসলাম ওরফে ইন্তাজ নামে একজন নিহত হয়। গুলিবিদ্ধ হয় ৪ জন। ৮ পুলিশসহ ১৫ জন আহত হয়। নিহত ব্যাক্তি বিএনপি’র নাটিমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কমিটির প্রচার সম্পাদক বলে দাবি করা হয়। এ ঘটনার প্রতিবাদে ১৮ দলীয় জোট মহেশপুর উপজেলায় আজ আধাবেলা হরতাল ডেকেছে।
