রাষ্ট্রপতির মৃত্যুতে বিভিন্ন স্থানে শোকসভা

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২১:৪৭
বর্ষীয়ান রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার শোকসভা অনুষ্ঠিত হয়। খবর ইত্তেফাক সংবাদদাতাদের। নাগরপুর (টাঙ্গাইল) \ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। থানা আওয়ামী লীগের সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খ. আবু আশরাফ টিপু, সহ-সভাপতি নিজাম উদ্দিন, বাবু লক্ষিকান্ত সাহা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরিদুর রহমান ফরিদ প্রমুখ। ঝিকরগাছা \ উপজেলা আওয়ামী লীগ ও তার অংঙ্গ সংগঠনসমূহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালন করে। বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একটি শোক র্যালি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডা. মোস্তাফিজুর রহমান মুছা, মুছা মাহমুদ, রমজান শরীফ বাদশাহ, জাহাঙ্গীর আলম মুকুল, নাছিমুল হাসান শেফার, শামসুর রহমান প্রমুখ। বোধখানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামউল্লাহ স্বপনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া করা হয়। মীর্জাগঞ্জ (পটুয়াখালী) \ মীর্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে শোক র্যালি হয়। শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী আতাহার উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুচ আলী সরদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল প্রমুখ। গোপালগঞ্জ (টুঙ্গিপাড়া) \ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মো. জিল্লুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া, মোনাজাত ও আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আ. হালীমের সভাপতিত্বে এ বিশেষ আলোচনায় বক্তব্য রাখেন শেখ শুকুর আহম্মেদ, শেখ সাইফুল ইসলাম, বি এম এমদাদুল হক, শৈলেন্দ্র নাথ মন্ডল, গাজী সালাউদ্দিন, হাফিজুর রশিদ তারিখ, মো. রেজাউল হক বিশ্বাস, বাবুল হোসেন খোকন প্রমুখ।