রাষ্ট্রপতির মৃত্যুতে হামদর্দ-এর শোক

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২১:৪৭
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চ্যান্সেলর মোঃ জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভুঁইয়া। এক শোকবার্তায় তিনি বলেন, তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাভিভূত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।