জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১-১২ শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ মার্চ থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে, চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।