যুব আইনজীবী লীগের আহবায়ক বায়েজিদ সম্পাদক উজ্জ্বল

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২২:০৬
বাংলাদেশ যুব আইনজীবী লীগের কেন্দ্রীয় কমিটির প্রথম সম্মেলন গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হলরুম-২-এ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এডভোকেট নাদিম মিয়া নাদিম। বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট ঢাকা বার ছাড়াও বিভিন্ন জেলা বারের নেতৃবৃন্দ। সম্মেলনের দ্বিতীয়পর্বে কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন জেলা বারের নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে এডভোকেট এবিএম বায়োজিদকে সভাপতি এবং এডভোকেট নূরে আলম উজ্জলকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি