আগামীকাল সোমবার বৃহত্তর চট্টগ্রামে জামায়াতে ইসলামীর ডাকা পূর্ণদিবস হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ নেতারা। শনিবার এক বিবৃতিতে তারা বলেন, সোমবার এ অঞ্চলের ব্যবসায়ীদের অভিভাবক সংগঠন চট্টগ্রাম চেম্বারের পরিচালকমন্ডলির নির্বাচন অনুষ্ঠিত হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে হরতাল প্রত্যাহার করার জন্য চেম্বার পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমসহ অন্য নেতৃবৃন্দ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
