মার্কিন সিনেটে ফেডারেল বাজেট পাস

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২২:৩১
মার্কিন সিনেটে সামান্য ব্যবধানে ফেডারেল বাজেট পাস হয়েছে। গত চার বছরে এই প্রথম ফেডারেল বাজেট পাস হলো। বাজেট নিয়ে শুক্রবার রাতভর বিতর্ক হয়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ডেমোক্র্যাটিক পার্টি নিয়ন্ত্রিত সিনেটে গতকাল শনিবার ৫০-৪৯ ভোটে ৩ দশমিক ৭ ট্রিলিয়ন বাজেট পাস হয়। গ্রীষ্মের মধ্যে ঋণসীমা বাড়ানোর আগে দুই দলের বাজেট নিয়ে দ্বন্দ্ব হ্রাসে এটি একটি ইতিবাচক দিক। বাজেটে প্রায় এক ট্রিলিয়ন ডলার রাজস্ব বাড়ানোর বিরোধিতাকারী রিপাবলিকানদের সঙ্গে ভোট দেন চারজন ডেমোক্র্যাটিক সিনেটর। ধনীদের কর অবকাশের সুযোগ রহিত করে এই রাজস্ব বাড়ানো হচ্ছে। বাজেটে কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রাধান্য পেয়েছে। অন্যদিকে রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টির নীতি অনুযায়ী বাজেট পাস হয়েছে। এখন বাজেট নিয়ে দুই দলের মতবিরোধ আরো স্পষ্ট হবে। খবর রয়টার্সের