‘আর্থ আওয়ার’ পালন করলো বাংলাদেশ

আপডেট : ২৩ মার্চ ২০১৩, ২২:৩১
বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশও পালন করলো ‘আর্থ আওয়ার’ বা ‘পৃথিবীর জন্য সময়’। শনিবার রাত ৮টা৩০ থেকে ৯টা৩০ পর্যন্ত অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখার আহবান জানানো হয়েছিল। দেশের অনেক স্থানে মানুষকে দৈনন্দিন ব্যবহারের বাল্ব বন্ধ রাখতে দেখা গেছে। তবে গতবছরের মত স্বত:স্ফূর্তভাবে আর্থ আওয়ার পালনের উদ্যোগ দেখা যায়নি। দেশের বিভিন্ন স্থান থেকে ‘পৃথিবীর জন্য সময়’ পালনের খবর পাওয়া গেছে। কার্বন নির্গমন কমিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ঠেকাতে ওয়ার্ল্ভ্র ওয়াইল্ড ফান্ড (ডব্লিউডব্লিউএফ) মার্চ মাসের শেষ শনিবার বৈদ্যুতিক যন্ত্র একঘন্টা বন্ধ রাখার কর্মসূচি পালনের প্রচারণা চালিয়ে আসছিল। ১৩৫টি দেশের প্রায় পাঁচ হাজার ২০০ শহরে এই কর্মসূচি পালন করা হলো।