গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ১৯:৫৭
জুতা জোড়া পুরোনো হয়ে যাওয়ার পর তা সের দরে বিক্রি করে দিয়েই হয়তো অনেকে তাদের দায়িত্ব শেষ বলে মনে করেন। আবার কেউ কেউ হয়তো পুরোনো জুতা ফেলে দেন ডাস্টবিনে। তবে এসব জুতা যে পরোক্ষভাবে পরিবেশের বারোটা বাজাতে পারে সে বিষয়ে সবাইকে সচেতন করে দিতেই এ ধরনের জুতা রিসাইক্লিংয়ের লক্ষ্যে কাজ করছেন বিশ্বের বহু দেশের পরিবেশবাদীরা। আর এমনই এক উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি রিসাইক্লিংয়ের জন্য নিজেদের সদর দপ্তরে ১৬,৪০৭টি জুতা জড়ো করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক কিডস নামের একটি প্রতিষ্ঠান।