নায়ককে আর সাপোর্ট দেবেন না অসিন

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২০:২২
কে চায় একটি ছবিতে নায়িকা হওয়াটা শুধুমাত্র একজন নায়ককে সাপোর্ট দেওয়ার জন্য হতে। তবে এমনটা সবাই চায় যে, ‘কাহানি’ বা ‘ডার্টি পিকচার’-এর বিদ্যা বালান হতে কিংবা ‘আত্মা’-এর বিপাশা বসু হতে। এবার সেই পথেই হাঁটবেন ‘গজনি’খ্যাত অসিন। সম্প্রতি এক সাক্ষাত্কারে অসিন বলেন, ‘অনেক করেছি ১০০ কোটি ক্লাবের ছবি। এখন আর সেই ধরনের ছবি করতে চাই না। শুধুমাত্র একজন নায়কের সাপোর্ট হিসেবে থাকতে চাই না। এমন গল্পে কাজ করতে চাই যেখানে আমিই থাকব মূল চরিত্রে। যেখানে অভিনয়ের অনেক জায়গা থাকবে। বলিউডে এ পর্যন্ত ৬টি ছবি করেছি, তার ৫টিই ১০০ কোটি ব্যবসা ছাড়িয়েছে। কিন্তু এমন ছবি আর করতে চাই না। নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চাই। এবার এর জন্য যেই ধরনের চরিত্রই হোক না কেন।’