বিনোদন ডেস্ক
বলিউড শাহেনশাহ ১৯৭৯ সাল থেকেই বলিউডে প্লে-ব্যাক করে আসছেন। অভিনয়ের পাশাপাশি গানেও তার দুর্দান্ত পারদর্শিতা রয়েছে। ১৯৯৬ সালে বেল্লি সাগুর সাথে সাথে অমিতাভ বচ্চন জুটি হয়ে ‘অ্যাবি বেবি’ শিরোনামের একটি অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি ব্যাপক প্রশংসিত এবং ব্যবসা সফলও হয়। গত ২ বছর আগে অমিতাভ বচ্চন আরও একটি অ্যালবাম প্রকাশ করেন। এবার আবার সেই বেল্লি সাগুর সাথে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে নতুন আরও একটি অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছেন। আর অ্যালবামটির নাম দিয়েছেন ‘অ্যাবি বেবি টু’।
