মুক্তিযুদ্ধের ‘যাত্রী-দ্য স্টোরি আনটোল্ড’

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২০:২৪
নির্মাণ হলো মুক্তিযুদ্ধের বিশেষ টেলিফিল্ম ‘যাত্রী-দ্য স্টোরি আনটোল্ড’। এই দেশ নিয়ে নতুন প্রজন্মের ভাবনা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী যুদ্ধাহত যোদ্ধার এই প্রজন্মের সবার প্রতি সোনার বাংলাদেশ গড়ার আহ্বান। যে বাংলাদেশ পাওয়ার জন্য ৩০ লক্ষ তাজা প্রাণের ত্যাগ হয়েছে। সেইসব অকুতোভয় মুক্তিযোদ্ধাদের স্মরণে ‘শহীদ জননী জাহানারা ইমামের ’৭১-এর দিনগুলি’ ও মুক্তিযুদ্ধের সংগৃহীত সত্য ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে এই টেলিফিল্মটি। সালাহউদ্দিন পলাশের পরিচালনায় এতে অভিনয় করেছেন—মিতা মাহমুদ, কায়সার খান, তনুশ্রী দিপা, রুমেল বড়ুয়া, রাফসান, রাকাসহ আরও অনেকে।