জন্মদিন

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২০:২৫
সারা জেসিকা পার্কার :হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে ‘দ্য লিটল ম্যাচ গার্ল’ ছবির মধ্য দিয়ে অভিনয় শুরু করেন তিনি। তারপর থেকে একে একে অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে ‘দ্য ফ্যামিলি স্টোন’, ‘স্ট্রাইকিং ডিসটেন্স’, ‘হানিমুন ইন ভেগাস’, ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’, ‘ডিড ইউ হিয়ার অ্যাবাউট দ্য মরগানস’, ‘দ্য ফার্স্ট ওয়াইভস ক্লাব’, ‘নিউ ইয়ার্স ইভ’, ‘এসকেপ ফ্রম প্ল্যানেট আর্থ’ উল্লেখযোগ্য। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা অর্জন করেছেন তিনি।