শিবগঞ্জে মোবাইল ফোন চার্জ নিয়ে মহাবিপাকে ব্যবহারকারীরা

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২০:৪৬
গত ২৮ ফেব্রুয়ারি কানসাট পল্লী বিদ্যুত্ কেন্দ্রে জামায়াত- শিবিরের তাণ্ডবের পর থেকে অদ্যাবধি শিবগঞ্জের প্রায় ৪ লাখ মোবাইল ফোন চার্জ নিয়ে ব্যবহারকারীরা চরম বিপাকে পড়েছেন। বিদ্যুত্ বিছিন্ন থাকার কারণে তারা মোবাইল ফোন চার্জ করতে বিভিন্ন স্থানে ছুটাছুটি করছেন। বাজারে ও মহল্লায় জেনারেটরের সাহায্যে মোবাইল ফোনপ্রতি ১০ টাকায় চার্জ করা হচ্ছে। প্রতিটি দোকানে ৩০-৪০টি করে মোবাইল ফোন চার্জে দেয়া আছে। এভাবেই প্রতিটি দোকানদার দিনে ১৪শ থেকে ১৬শ টাকা আয় করছে।