মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুল মোত্তালেব ভুঁইয়া (৪০) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ারীয়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকার সেনানিবাসের পিএম অধিদপ্তরের বিমান সদরের প্রশাসনিক শাখার উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মোত্তালেব ভূঁইয়া মোটর সাইকেলযোগে চট্টগ্রাম যাওয়ার যাত্রীবাহী বাস শাহী পরিবহনের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আব্দুল মোত্তালেব প্রাণ হারান। বাসটি আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
