জীবননগরে আওয়ামী লীগ নেতার মাইক্রোবাসে আগুন

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২০:৪৭
জীবননগরে এক আওয়ামী লীগের মাইক্রোবাস আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার সেনেরহুদা গ্রামে। পুলিশ জানিয়েছে, উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাফর তার মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হবার আশংকায় বাড়ির পার্শ্ববর্তী বেয়াই বাড়িতে গাড়িটি রাখেন। শুক্রবার মধ্যরাতে ১০/১২ জন মুখোশধারী দুর্বৃত্ত ঐ বাড়িতে প্রবেশ করে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে মাইক্রোবাসটি পুড়িয়ে দেয়।