রাষ্ট্রপতির মৃত্যুতে ভারত ও ব্রুনাই হাইকমিশনে শোক সভা

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২০:৪৮
প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মরণে ভারত ও ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনে শনিবার শোকসভা অনুষ্ঠিত হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনস্যুলেট জেনারেল অফিসেও শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। হাইকমিশন ও কনস্যুলেট জেনারেল অফিসের পৃথক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত শোকসভায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ উপস্থিত ছিলেন। তিনি রাষ্ট্রপতির মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় ভারতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্রুনাই প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতিকে স্মরণ করেন। এর আগে ব্রুনাই সরকারের পক্ষে সেকেন্ড মিনিস্টার ফর ফরেন এ্যাফেয়ার্স এন্ড ট্রেড পেহিন দাতো লিম জক সেং রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন। দুবাইয়ে কনস্যুলেট জেনারেল অফিসে অনুষ্ঠিত শোকসভায় দুবাই এবং উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. আবু জাফর প্রয়াত রাষ্ট্রপতির কর্মজীবনের ওপর আলোকপাত করেন। এ্যাপোলো হসপিটালস কর্মীদের ‘আউটওয়ার্ড বাউন্ড ট্রেনিং’ সম্প্রতি এ্যাপোলো হসপিটালস ঢাকার কর্মীদের আরো দক্ষতা ও নেতৃত্ব বৃদ্ধির লক্ষ্যে আউটওয়ার্ড বাউন্ড ট্রেনিং-এর আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। গাজীপুরের মৌচাকে অবস্থিত ন্যাশনাল স্কাউট ট্রেনিং সেন্টারে (এনএসটিসি) গত ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত এ্যাপোলোর ৪৪ জন কর্মকর্তা এই ট্রেনিং-এ অংশগ্রহণ করেন। এই ট্রেনিংয়ে অংশগ্রহণকারীরা প্রাকৃতিক বিরূপ পরিবেশে নিজের দক্ষতাকে আরো বাড়িয়ে তোলার চ্যালেঞ্জ গ্রহণ করে বাস্তবতার ভিত্তিতে দল গঠন, নেতা নির্বাচন, দলগতভাবে কার্য সম্পাদন, নেতৃত্ব প্রদান, দলগতভাবে মত প্রকাশ এবং মতামতের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, দলগতভাবে কোন সমস্যার সমাধানকরণ ও আন্তঃব্যক্তিক যোগাযোগ বৃদ্ধিকরণ ইত্যাদি বিষয়ের উপর হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ ক্যাম্পটি দলগত পারফরমেন্স প্রদর্শন এবং এ্যাপোলো হসপিটালস ঢাকার স্ট্র্যাটেজিক এক্সিকিউশন ডিরেক্টর মি. রঞ্জন ডি সিলভাকে ক্যাম্পের পতাকা হস্তান্তরের মাধ্যমে সমাপ্ত হয়। —প্রেস বিজ্ঞপ্তি