সেতাবগঞ্জে আইসক্রিম ফ্যাক্টরিতে বিস্ফোরণ, মালিকসহ নিহত ২

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২০:৪৯
বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকায় একটি আইসক্রিম ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুইজন নিহত ও এক শিশুসহ ২ জন আহত হয়েছে। জানা গেছে, শনিবার দুপুরে পৌর এলাকার সেতাবগঞ্জ কলেজ সংলগ্ন হঠাত্পাড়ায় অনুমোদনবিহীন ঐ আইসক্রিম ফ্যাক্টরীর ভেতরে হঠাত্ প্রচণ্ড শব্দে সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে সেখানে অবস্থানরত ফ্যাক্টরির মালিক আসাদুল হক কালু (৩৫) এবং শিশুপুত্র আনোয়ার হোসেন (১০) ও কর্মচারী রবিউল ইসলাম (২৫) মারাত্মকভাবে আহত হয়। বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা শেষে তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে আসাদুল হক কালু ও রবিউল ইসলাম মারা যান।