ইতোর জোড়া গোল

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২১:০৯
স্যামুয়েল ইতোর জোড়া গোলে গত শনিবার বিশ্বকাপ ২০১৪ বাছাইয়ে (আফ্রিকা অঞ্চল) ক্যামেরুন ২-১ গোলে টোগোকে হারায়। স্বাগতিক ক্যামেরুন এই জয়ে আফ্রিকান অঞ্চলের গ্রুপ আইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এলো। রাশিয়ার আনঝিতে মাখাচকালায় খেলেন বর্তমানে ৩২ বছর বয়সী ইতো। ক্যামেরুনকে প্রথম গোল এনে দেন তিনি ৪২ মিনিটে পেনাল্টি থেকে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সমতায় ফেরে টোগো ডোভ উমের গোলে। ৮২ মিনিটে ইতো জয়সূচক গোলটি করেন। এ তিনটি পয়েন্ট ক্যামেরুনের জন্য গুরুত্বপূর্ণ। আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের মূল পর্বে দৃষ্টি রয়েছে ক্যামেরুনের। যদিও এখনো অনেক পথ পাড়ি দিতে হবে তাদের। টোগো ও ক্যামেরুনের ফিরতি ম্যাচটি আগামী জুনে অনুষ্ঠিত হবে।