যৌন হয়রানির শিকার হয়ে অপমানে লজ্জায় আত্মহননকারী আমতলীর চাওড়া চন্দ্রা কৃষি ও কারিগরি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ইতি আক্তারের খুনী বখাটে হাবিবের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রবিবার উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বেসরকারি সংস্থা এনএসএস, বিসিএনএফ, ফারিয়া লারা ফাউন্ডেশন, কেএফ ও কৃষি কলেজের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যাড. একে এ শামসুদ্দিন সানু, নারী ভাইস চেয়ারম্যান দেলোয়ারা হামিদ, আমতলী ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক রেহেনা মাহবুব, এনএসএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, চাওড়া চন্দ্রা কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ মো. সুজাউদ্দিন, কাউন্সিলর মাসুদা কাদের, এম সাঈদ খোকন ও ইতির পিতা মো. জমিরউদ্দিন মাতুব্বর।
উল্লেখ্য গত ১০ মার্চ কলেজ থেকে বাড়ি ফেরার সময় পাতাকাটা গ্রামের আতাহার পন্ডিতের ছেলে বখাটে হাবিব ইতির শ্লীলতাহানি করে। এ ঘটনায় ইতি বাড়ি ফিরে লজ্জায় অপমানে ঐদিন বিষপানে আত্মহত্যা করে।
