প্রধানমন্ত্রীর চোখের অস্ত্রোপচার সম্পন্ন

আপডেট : ০৬ মে ২০১৯, ১০:২৬

লন্ডনের মরফিল্ড চক্ষু হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শনিবার (৪ মে) তার চোখে অস্ত্রোপচার করা হয়। 

 

যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক রবিবার  দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

আরো পড়ুন : কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত আইজিপি রওশন আরা নিহত

প্রধানমন্ত্রী লন্ডনে দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেবেন কিনা জানতে চাইলে ফারুক বলেন, ‘প্রধানমন্ত্রী সময় দিলে অনুষ্ঠান হবে।’

 

ইত্তেফাক/ইউবি