আইনী জটিলতার কারণে প্রতিষ্ঠার ১০ বছরেও নির্বাচন হয়নি কুমিল্লার দেবিদ্বার পৌরসভার। ফলে প্রশাসক দিয়েই চলছে এর কার্যক্রম। ২০১১ সালের ১৮ জানুয়ারি কুমিল্লার ৭টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হলেও দেবিদ্বার পৌরসভায় নির্বাচন হয়নি। ফলে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী প্রার্থীরা নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছেন। সূত্র জানায়, প্রতিষ্ঠাকালীন সময়ে পৌরসভা গঠনের শর্ত ধামাচাপা দিয়ে ৮০ ভাগই অকৃষি জমি উল্লেখ করে দেবিদ্বার উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা হয়। এতে আসাদুজ্জামান পাঠান নামের এক ব্যক্তি ২০০৬ সালে পৌরসভা বাতিলের দাবিতে ১টি এবং সীমানা নির্ধারণ নিয়ে আরেকটি মামলা করায় ওই নির্বাচন হয়নি। ওই দুটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
