বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত----খুলনা সিটি মেয়র

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২১:২০
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। সিটি মেয়র শনিবার বাগেরহাটের মংলার সুন্দরবন ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। দামেরখন্ড সার্বজনীন কালী মন্দির এ নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে। মন্দির কমিটির সভাপতি বিশ্বজিত্ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য হাবিবুন নাহার ও উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোঃ মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল গিয়াস, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার বিশ্বাস, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান নূর আলম শেখ প্রমুখ বক্তৃতা করেন ।