সৈয়দপুরে ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির নির্বাচন সম্পন্ন
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী জেলার সৈয়দপুরে রফতানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হয়। সংগঠনের ১৩টি পদের মধ্যে সম্মিলিত পরিষদ ৯টি পদে এবং সেলিম-শাহীন পরিষদ ৩টি পদে বিজয়ী হয়েছে। কোন প্রার্থী না থাকায় সভাপতি পদে আখতার হোসেন খান পুনঃনির্বাচিত হয়েছেন। সম্মিলিত পরিষদ থেকে সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক পদে মতিয়ার রহমান দুলু, সহ-সাধারণ সম্পাদক শেখ মাসুদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ বাচ্চু, সমাজকল্যাণ সম্পাদক মাহবুব আলম, কার্যকরী সদস্য পদে শেখ সোহেল ও হুমায়ুন কবীর। সেলিম-শাহীন পরিষদ থেকে কোষাধ্যক্ষ পদে সেলিম শেখ, দফতর সম্পাদক নাসিম, কার্যকরী সদস্য পদে আকতার নির্বাচিত হয়েছেন।
দিনাজপুরে দুর্যোগ মোকাবেলার মহড়া
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল রবিবার ল্যাম্ব হাসপাতালের ট্রেনিং সেন্টারে ল্যাম্বের নির্বাহী পরিচালক মিস্টার স্বপন পাহান, পরিচালকের সভাপতিত্বে অগ্নি ও ভূমিকম্প মোকাবেলার উপর এক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এএইচ মাহমুদ আলী এমপি। অংশ নেন পার্বতীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা। পরে মন্ত্রী চিরিরবন্দর উপজেলা মিলনায়তনে ২৫০ জন এসএসসি জিপিএ প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন।
সৈয়দপুরে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী জেলার সৈয়দপুরে নাদিম নামে এক মাইক্রো চালকের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে গতকাল রবিবার দুপুরে মানব ও গাড়িবন্ধন কর্মসূচিসহ সমাবেশ করে। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সকাল ১১টা থেকে ১২টা ওই কর্মসূচি পালন করা হয়। মাইক্রো ও পিকআপ চালকরা গাড়ি নিয়ে এসে শহরে গাড়িবন্ধন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, রংপুর বিভাগীয় সভাপতি, নীলফামারী জেলা বাস-ট্রাক মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, মিজানুর রহমান, রনজিত্ রায়, আনছারুল হক, মানিক, নিহত নাদিমের স্ত্রী তারান্নুম ও ছোট ছেলে তওশিক প্রমুখ।
দেবীগঞ্জে কুষ্ঠ প্রতিবন্ধীদের বার্ষিক সভা
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা \ কুষ্ঠ প্রতিবন্ধী কল্যাণ ফেডারেশনের আয়োজনে এবং কমিউনিটি প্রোগ্রাম দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশন্যাল বাংলাদেশ-এর সহযোগিতায় দেবীগঞ্জে রবিবার উপজেলা পরিষদ হলরুমে ফেডারেশনের ২২টি দলের অংশগ্রহণের মাধ্যমে তাদের বার্ষিক অর্জন নিয়ে সহভাগিতা সভা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বাগেরহাটে বিশ্ব পানি দিবস পালন
বাগেরহাট প্রতিনিধি \ বাগেরহাটে বিশ্ব পানি দিবস উপলক্ষে রবিবার সকালে জেলা পরিষদের সামনে খুলনা-বাগেরহাট মহাসড়কে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা অনুষ্ঠিত হয়। জাগ্রত যুব সংঘসহ বেসরকারি ১৪টি সংগঠন বিশ্ব পানি দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে। র্যালীতে বাগেরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ ও নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক মোজফ্ফর হোসেন, সম্পাদক আকুল হোসেন প্রমুখ অংশগ্রহণ করেন।
চাটমোহরে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর উপজেলার কাটাখালী গ্রামে গত শনিবার পানিতে ডুবে এক মৃগী রোগী মারা গেছেন। বাড়ির পাশের খালের পানিতে ডুবে ঐ গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে রাজু (৩০) মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, সকলের অজান্তে রাজু বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়।
মৌলভীবাজারে জেলা আওয়ামী লীগের মিলাদ মাহফিল
মৌলভীবাজার প্রতিনিধি \ প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্মরণে জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার চৌমোহনাস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও সাবেক গণপরিষদ সদস্য আজিজুর রহমান, সাবেক সংসদ সদস্য হুসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাউর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা আকিল আহমদ, শাহ মোহাম্মদ আলী শাহেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, জেলা যুবলীগ সভাপতি ফজলুর রহমান প্রমুখ।
মদনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
মদন (নেত্রকোনা) সংবাদদাতা \ ধর্ষণের অভিযোগে মদন থানা পুলিশ ইমরান নামক এক যুবককে গত শনিবার গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় একই গ্রামের এক মেয়েকে পাশের বাড়ির পুকুর পাড়ে নিয়ে মাসুম, ইমরান ও তাপন ধর্ষণ করে। মদন থানায় অভিযোগ করলে পুলিশ ইমরানকে গ্রেফতার করে। ওসি মাহবুবুর রহমান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনায় পাঠানো হয়েছে।
ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের নয়া কমিটি
ধামরাই সংবাদদাতা \ গত ২৩ মার্চ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৭ সদস্যবিশিষ্ট আংশিক নয়া কমিটি অনুমোদন করেছেন। এ আংশিক নয়া কমিটির সভাপতি-মোঃ আব্দুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক-মোঃ ওয়াহিদুর রহমান বানী এবং সাংগঠনিক সম্পাদক -ধামরাইয়ের মোঃ মোজাহিদুল ইসলাম।
বসুরহাটের সরকারি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা \ গতকাল রবিবার নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের শিক্ষক মোঃ রফিকউল্যাহ সিকদার। বসুরহাট এ.এইচ.সি. সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ শাহাবউদ্দিন।
মংলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়নের সভা
মংলা সংবাদদাতা \ মংলায় শিক্ষকদের ভাগ্যের উন্নয়নে গঠিত শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার মংলা কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু
রাজবাড়ী প্রতিনিধি \ “জ্ঞান-বিজ্ঞান চর্চার মাঝে দেশের ভবিষ্যত্” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে ৩৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৩। গতকাল রবিবার রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ফজলুর রহমান প্রধান হিসাবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের শুভ উদ্বোধন করেন।
মুন্সীগঞ্জে ৭৭ মণ জাটকা আটক
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে রবিবার ভোরে ৩টি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৭৭ মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড । তবে কাউকে গ্রেফতার করতে পারেনি।
রায়পুরার আদর্শ বিদ্যাপীঠে ক্রীড়া প্রতিযোগিতা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরা উপজেলার তুলাতলীতে আদর্শ বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল রবিবার বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন।
বামনায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
বামনা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা-কাকড়িয়া সড়কের ভাইজোরা নামক স্থানে গতকাল রবিবার টেম্পো এবং টোলি(কাকরা) ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উপজেলার দক্ষিণ কাকচিড়া গ্রামের মোঃ সৈয়দ খাঁ (৬০) নিহত হয়েছে। আহতরা হলো মোঃ মোস্তফা(৩৮) এবং মোঃ মাসুম(৩০)।
কুড়িগ্রামে ১৪ দলের সংবাদ সম্মেলন
কুড়িগ্রাম প্রতিনিধি \ গণহত্যা বন্ধ, নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও রুহুল কবীর রিজভীর নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে ১৪ দল। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা।
জীবননগরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়
জীবননগর সংবাদদাতা \ জীবননগর উপজেলার ২০১৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ইংলিশ কোচিং সেন্টারের পক্ষ হতে বিদায় জানানো হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা হলরুমে ইউএনও সাজেদুর রহমানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা।
কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত যুবকের লাশ
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাতলামারী বড়বাড়ীয়া এলাকার মাঠ থেকে শনিবার ভোরে অজ্ঞাতনামা এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ।
তালতলীতে অপহূত পরীক্ষার্থী উদ্ধার
আমতলী (বরগুনা) সংবাদদাতা \ অপহরণের ২দিন পর তালতলীতে অপহূত এক এইচএসসি পরীক্ষার্থীকে বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে শনিবার রাতে উদ্ধার করেছে তালতলী থানার পুলিশ। এ ব্যাপারে তালতলী থানায় মামুন নামে একজনকে আসামি করে মামলা হয়েছে।
এনায়েতপুরে আওয়ামী লীগের শোক র্যালি
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে ৩ দিনব্যাপী জাতীয় শোক কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের এনায়েতপুরে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। এনায়েতপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার দলীয় কার্যালয় থেকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই র্যালি বের হয়।
মেহেরপুরে ইউপি মেম্বর অ্যাসোসিয়েশনের কমিটি
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদের মেম্বর অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল রবিবার সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মেম্বর অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতভাবে আমঝুপি ইউপি সদস্য আনিছুর রহমানকে সভাপতি ও বুড়িপোতা ইউনিয়নের সদস্য আসানুর রহমান গোপালকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট মেহেরপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদের মেম্বর অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি দিলরুবা ও আক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক কাবুল হোসেন ও বেলি খাতুন, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, প্রচার সম্পাদক আহসান হাবিব, অর্থ সম্পাদক আমিরুল ইসলাম , মহিলা বিষয়ক সম্পাদক বেলি আক্তার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম এবং নির্বাহী সদস্য ওহিদুর রহমান ডাবলু, আব্দুল হামিদ, শের আলী ও ফিরাতুল ইসলাম।
খাগড়াছড়িতে বৌদ্ধ ধমীর্য় অনুষ্ঠান
খাগড়াছড়ি প্রতিনিধি \ খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারে চারদিনব্যাপী বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপিটকে অভিধর্ম অংশের পট্ঠান পাঠ শুরু হয়েছে। শনিবার ধর্মসুখ বৌদ্ধ বিহারে ধাতু জাদী প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে যথাযথ ধমীর্য় মর্যাদায় এর শুভ উদ্বোধন করেন ধর্মসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুগন্ধা মহাস্থবির।
