স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২১:২২
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল ২৬ মার্চ সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের সকল কেন্দ্রীয় ভবন ও আবাসিক হলে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৬টায় অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত, সকাল সোয়া ৬টায় জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা ও পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় কর্মচারীদের সন্তানদের মধ্যে মিষ্টি বিতরণ এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় ছাত্র-শিক্ষক কেন্দ মিলনায়তনে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের গান, কবিতা ও নৃত্য পরিবেশন। শনিবার এক বিজ্ঞপ্তিতে কর্মসূচিতে অংশগ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।