খালেদা জিয়ার উক্তি উস্কানিমূলক

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২২:৩২
বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া গতকাল রবিবার বগুড়ার শাজাহানপুরের সমাবেশে ‘সেনাবাহিনী সময়মতো কাজ করবে’ মর্মে যে উক্তি করেছেন তার প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। দলের পক্ষে প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল রাতে ইত্তেফাককে দেয়া প্রতিক্রিয়ায় বলেন, কোন গণতান্ত্রিক দেশে একটি নির্বাচিত সরকার থাকা অবস্থায় দেশের সেনাবাহিনীকে কোন রাজনীতিক এভাবে আহ্বান জানাতে পারেন না। এর ভিতরে অসত্ ও অশুভ উদ্দেশ্য রয়েছে। এটা উস্কানিমূলক ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। মোহাম্মদ নাসিম আরো বলেন, খালেদা জিয়া হতাশাগ্রস্ত ও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ জন্য তিনি প্রকাশ্যে জামায়াত-শিবিরের সমর্থন দিয়ে কোন বিদেশি শক্তির ইঙ্গিতে একের পর এক লাগামহীন উক্তি করে যাচ্ছেন। এর বিচার দেশের জনগণ করবে।