বৃহত্তর চট্টগ্রামে জামায়াতে ইসলামীর ডাকা পূর্ণদিবস হরতালের জন্য আজ সোমবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকমন্ডলীর নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে চট্টগ্রাম চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বুধবার বৃহত্তর চট্টগ্রামে হরতাল না দেয়ার জন্য সকল রাজনৈতিক দলের নেতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
