মার্কিন দূতাবাস বন্ধ থাকবে কাল

আপডেট : ২৪ মার্চ ২০১৩, ২২:৩৯
স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ২৬ মার্চ আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৮৮৫৫৫০০ নম্বরে যোগাযোগ করতে পারেন। -প্রেস বিজ্ঞপ্তি