কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় পুলিশের অতিরিক্ত আইজিপি রৌশন আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আরো পড়ুন : বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫
প্রসঙ্গত, কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের মেডেল প্যারেডে অংশ নিতে গিয়েছিলেন রৌশন আরা বেগম। দেশটির কিনশাসা নামক স্থানে স্থানীয় সময় রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় একটি লরির সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের ধাক্কা লেগে ঘটনাস্থলে রৌশন আরা বেগম নিহত হন।
এ সময় রওশন আরা বেগমকে বহনকারী গাড়ির চালকসহ বাকি দুইজন আহত হন। আহতদের মধ্যে পুলিশের এসপি (কমান্ডার) ফারজানাও রয়েছেন। পুলিশ স্টাফ কলেজের রেক্টরের দায়িত্বে ছিলেন রৌশন আরা।
ইত্তেফাক/ইউবি
