আমি কেন

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ১৯:২৬
হাতে অথবা পায়ে কাঁটা ফুটলে তুলে ফেলা যায়, চোখের ভেতর ধুলো-বালি গেলে কেউ না কেউ, ধুইয়ে দিতে পারেন আমার চোখ, অথবা যেতে হবে যেকোন চক্ষু বিশেষজ্ঞর কাছে। আমার হাতে পায়ে, অথবা, চোখের ভেতর ধুলো-বালি কখনো কোনোদিন ঢুকতে পারেনি, কেননা, আমি যে চোখ দিয়ে এই মাটি দেখেছিলাম সেই চোখ দুটি অন্ধ, দীর্ঘ একচল্লিশ বছর। দিন কয়েক আগে জনাকয়েক লোক আমার বিরুদ্ধে নালিশ জানিয়েছে পঞ্চায়েত প্রধানের কাছে। আমি অন্ধ হবার পরেও বিয়াল্লিশ বছরে এসে মুক্তিযুদ্ধের কথা কেন বলছি। পুনরায়। বারবার।