সংসার

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ১৯:২৮
মেঘ, তোমার করপুটে কন্যারাত্রি; খাপ আছে, তলোয়ার নেই। আমাদের ঘরের টিনের চালার ওপাশে একাকী দাঁড়িয়ে হ্যান্ডশেক করছ বাবার সঙ্গে। ভাই-বোনসহ স্টুডিওর ছবিতে বাবা কেবল কালো জলের ধারা, সামান্য; তুমি আকাশে কাজলমাখা। ভিক্ষা-বাজানেওয়ালা। বাবা ও মেঘ—দুর্ভিক্ষ, দুজনেই অন্ধকার। তাদের চোখের নিচে ঘুম হয়ে আছে নিকষ পুকুর পাশে একটি ঘাটলা, দায়গ্রস্ত জগত্সংসার সেখানে রোজ চায়ের আসর বসায়। লাটবাহাদুর—ভেসে উঠছি স্টুডিওতে তোলা ঝাপসা ছবির মতো।