পূর্বাশার মতো
মনমোহনায় জাগাও প্রাণের প্রদীপ
প্রোথিত করো মানবিক শিকড়
ভালোবাসার বৃক্ষ বাঁচাও
বিশ্বাসের জলে।
পল্লবিত করো প্রেম প্রজন্ম চত্বরে
চাঁদের চাদরে ঢাকো মেঘের শরীর
সময় টেনে নাও সময়ের ঘরে
আকাঙ্ক্ষার আকাশ করো অবারিত
হূদয় উঠোনে ওড়াও নিরুপম নিশান
অন্তরে বাজাও নিরন্তর জীবনের গান
স্বপ্নের সূর্য পাঁজরে পাঁজরে জ্বালো
হিংসার ডাল-পালা কেটে ফেলো
অন্ধকারের কারো ব্যবচ্ছেদ,
আমার জন্যে লিখো ভালোবাসার একটি কবিতা
মানুষের জন্যে একটি অনুচ্ছেদ...
