স্বাধীনতা আমার স্বাধীনতা

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ১৯:৩৮
আজ রাত ১১টায় জি টিভিতে প্রচার হবে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’। সোহেল রানার প্রযোজনায় এবং রফিক উজ্জামানের উপস্থাপনায় এতে অতিথি হিসেবে মুক্তির গান পরিবেশন করবেন— শাহিন সামাদ, তিমির নন্দী, আলম আরা মিনু। অনুষ্ঠানে আবৃত্তি করবেন রবি শংকর মৈত্রী।