স্বাধীনতা দিবস উপলক্ষে রাজীব, অপু, নওরীন ও লিজার অংশগ্রহণে বিশেষ সরাসরি গানের অনুষ্ঠান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’।
অনুষ্ঠানে তারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ও দেশের গান পরিবেশন করবেন। নাহিদ আহমেদ বিপ্লবের প্রযোজনায় ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে।