প্রকাশ : ২৫ মার্চ ২০১৩, ১৯:৩৯আপডেট : ২৫ মার্চ ২০১৩, ১৯:৩৯
স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘অপুর অপেক্ষায়’। প্রচারিত হবে আজ রাত ৮টা ১৫ মিনিটে আরটিভিতে। এতে অভিনয় করেছেন—সজল, অপর্ণা, মাসুদ আলী খান, ওয়াহিদা মল্লিক জলি, শামীম, তুষ্টি প্রমুখ। নাটকটি রচনা করেছেন মেজবাহউদ্দীন সুমন ও পরিচালনা করেছেন হাসান মোর্শেদ।