আশা অপরাজেয়

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ১৯:৩৯
আনিসুল হকের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন মৌটুসী, আনিসুর রহমান মিলন, জয়রাজ প্রমুখ। প্রচার হবে আজ রাত ৮টা ৪৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে। নাটকের কাহিনীতে দেখা যাবে—একটি মুক্তিযুদ্ধ যুদ্ধাহত সদন। ৭১ সালে যেসব মুক্তিযোদ্ধা আহত হয়েছে তাদের চিকিত্সা সেবা দেওয়া হয় এখানে। গল্পে দুজন আহত মুক্তিযোদ্ধার গল্প দেখা যায়। এদের সাথে আছে নার্স শোভা। অসুস্থ দুজন মুক্তিযোদ্ধা বিছানার উপর বসে বসে জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখে আর গল্প করে। সেই গল্প শুনে আনন্দিত হয় আশান্বিত হয় অন্য আহত মুক্তিযোদ্ধারা। নার্স এসে বলে দুজনই এক সময় সুস্থ হয়ে উঠবে। কিন্তু কোনো এক রাতে বিছানায় বসতে পারা মুক্তিযোদ্ধা মারা যায়। তার বিছানায় যেতে চায় অন্য মুক্তিযোদ্ধা। কিন্তু সে ওই বিছানায় যাওয়ার সময় দেখতে পায় জানালার ওপাশে দেয়াল। জানতে চায় দেয়াল এলো কোথা থেকে। জানালার ওপাশেতো পুকুর, বড় রাস্তা আর সবুজ ধান ক্ষেত থাকার কথা। মৃত মুক্তিযোদ্ধা শাহেদ তাকে সেই কথা বলেছে। তাহলে শাহেদ কি মিথ্যা কথা বলেছে! এভাবে এগিয়ে যায় গল্প।