ইনজুরির কবলে অ্যালবা

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:০৬
বার্সেলোনা জানিয়েছে পায়ের ইনজুরির কারণে কমপক্ষে এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ডিফেন্ডার জর্ডি অ্যালবাকে। সেক্ষেত্রে স্পেন জাতীয় দলের এই খেলোয়াড় আজ বিশ্বকাপ ২০১৪ বাছাইয়ে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না। বার্সেলোনা আগামী ২ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেইনের। লেফট ব্যাক আলবা সে ম্যাচেও অনিশ্চিত। ডান পায়ের মাংসপেশিতে ইনজুরি অ্যালবার। গত শুক্রবার স্পেন ও ফিনল্যান্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। সে ম্যাচে ইনজুরির কবলে পড়েন আলবা। ভ্যালেন্সিয়ার সাবেক এই ফুটবলার বার্সেলোনার হয়ে ৩৫টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। বিশ্বচ্যাম্পিয়ন স্পেন গত বছর টানা দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ জয় করে। সেই থেকেই স্পেন দলে নিয়মিত হন অ্যালবা।