জুনিয়র টেনিসে বাংলাদেশের হার

আপডেট : ২৫ মার্চ ২০১৩, ২১:০৬
জুনিয়র ডেভিস কাপ এশিয়া ওশানিয়া জোন প্রি-কোয়ালিফাইং রাউন্ডের প্রথম ম্যাচে আরব আমিরাতকে হারানোর পর গতকাল সৌদী আরবের কাছে হেরেছে বাংলাদেশ। চার দেশের লড়াইয়ের মূলপর্বে টিকে থাকতে হলে বাংলাদেশকে গ্রুপ পর্যায়ে দ্বিতীয় স্থানে থাকতে হবে। এর জন্য আজ ইয়েমেনের বিরুদ্ধে বাংলাদেশকে জিততে হবে। মালয়েশিয়ার কুচিংয়ে গতকাল বাংলাদেশ ২-১ সেটে সৌদি আরবের বিরুদ্ধে হেরেছে।