তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুত্র মাহবুবের কুড়ালের আঘাতে পিতা নূর মোহাম্মদ (৬০) নিহত হয়। রবিবার সোনাইমুড়ি উপজেলার দেওটির পতিশ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঘাতক মাহাবুব পালিয়ে যায়। ওসি হুমায়ুন কবির জানান, রবিবার সকালে নারিকেল গাছ কাটা নিয়ে নূর মোহাম্মদের সাথে তার কলেজ পড়ুয়া পুত্র মাহবুবের ঝগড়া বাধে। এক পর্যায়ে মাহাবুব পিতার ঘাড়ে কুড়াল দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন নূর মোহাম্মদ। মুমূর্ষু অবস্থায় তাকে সোনাইমুড়ি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সন্ধ্যায় তিনি মারা যান। গতকাল সোমবার পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিক্যাল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনার নিহতের স্ত্রী ফাতেমা বেগম বাদি হয়ে ছেলে মাহাবুবকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
